REVIEW : TP-Link Archer C60 Router

TP Link AC1350 Wireless Dual Band Router Price in Bangladesh

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাউটার ব্র্যান্ড হল টিপিলিঙ্ক। হোম ইউজার দের জন্য টিপিলিঙ্কএর অনেক গুলো মডেল এর রাউটার বাজারে আছে- TP-Link Archer C60 তেমনি একটি মডেল। লং রেঞ্জ রাউটার হিসেবে এই রাউটার টি বেশ জনপ্রিয় । ৪৫০০ থেকে ৫০০০ স্কয়ার ফিট ফ্লাট  বা  বাড়ির জন্য এই রাউটারটি আদর্শ রাউটার।

TP-Link Archer C60 -রাউটারের হার্ডওয়্যার ফিচার –

  • এতে ১০/১০০ এমবিপিএস এর ৪ টি ল্যান পোর্ট এবং ১ টি ওয়ান পোর্ট আছে
  • রাউটারটিতে ৩ টি 2.4 Ghz এবং 2 টি 5Ghz সাপোর্টেড  ৫ ডিবিআই এর মোট ৫টি অমনি ডিরেকশোনাল অ্যান্টেনা আছে
  • এতে একটি রিসেট বাটন,একটি ওয়াপ বাটন ,একটি পাওয়ার অন/অফ বাটন এবং একটি ওয়ারলেস অন/অফ বাটন দেয়া আছে।
  • এটি ডিসি ১২ ভোল্ট চলে

TP-Link Archer C60 -রাউটারের সফটওয়্যার ফিচার –

  • এর ওয়ারলেস স্ট্যান্ডার্ড IEEE 802.11ac/n/a 5GHz এবং IEEE 802.11b/g/n 2.4GHz
  • ওয়ারলেস স্পীড ২.৪ গিগাহার্জ এ ৪৫০এমবিপিএস এবং ৫ গিগাহার্জ এ ৮৬৭ এমবিপিএস
  • অপারেশন ফ্রিকোয়েন্সি 4-2.5GHz এবং 5.15-5.25GHz
  • এতে আছে 64/128/152-bit WEP / WPA / WPA2, WPA-PSK / WPA2-PSK অপশন
  • ব্যান্ড উইথ কন্ট্রোল করার জন্য আছে কিউওএস অপশন।
  • এটা Dynamic IP/Static IP/ PPPoE / PPTP/L2TP/Big Pond
  • এটা দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং এবং ট্রিগারিং করা যায়।
  • এক্সেস কন্ট্রোল এর জন্য এতে আছে Parental Control, Local Management Control, Host List, Access Schedule, Rule Management অপশন
  • এর ডিএইচসিপি (DHCP) অপশনে আছে Server, Client, DHCP Client List, Address Reservation।
  • এটা দিয়ে আপনি গেস্ট নেটওয়ার্ক করতে পারবেন।

TP-Link Archer C60 – রাউটারের  বিশেষ সুবিধা সমূহ –

  • দীর্ঘ ওয়াইফাই কাভারেজ – এর হাই পাওয়ার অ্যামপ্লিফায়ার এবং হাই গেইন অ্যান্টেনা আপনাকে দেবে সর্বচ্চ ১০০০০ স্কয়ার ফিট ওয়াইফাই কাভারেজ।
  • ওয়াল পেনেট্রেটিইং টেকনোলোজি – এর ওয়াল পেনেট্রেটিইং টেকনোলোজি ওয়াল বা যেকোনো বাধা ভেদ করে ওয়াইফাই প্রবেশ করতে পারে আর তাতে দূর হয় ডেড জোনের।
  • একের মধ্যে তিন – টিপিলিঙ্কএর এই রাউটারটি যেমন রাউটার হিসেবে কাজ করে তেমনি এক্সেস পয়েন্ট এবং রিপিটার হিসেবেও কাজ করে।
  • ১৩৫০ এমবিপিএস স্পীড – ১৩৫০ এমবিপিএস স্পীড আপনাকে দেবে 4K ভিডিও এবং অনলাইন গেমিং এর সুবিধা।

শেষ কথা – আপনি যদি নিরবিচ্ছন্ন ওয়াইফাই কানেকশন উপভোগ করতে চান তবে এই রাউটারটি কেনার কথা আপনি ভেবে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *